অজস্র পাখিডাক থেকে শূন্য খুলে নিয়ে
যারা বানিয়েছিল সেদিনের
হাজারদুয়ারি
আগামী সব রেলস্টশনের জন্যেও কি তারা পাঠিয়েছিল
তাদের পাললিক হাসিখুশি
আমার কিশোরবেলার মুঠোয়
আমিও তো কিছু বাজনা ধরছিলাম
যখন ঝমঝম বৃষ্টিতে কেঁপে উঠেছিল
তালপুকুরের ঘুম-ঘুম ভোরবেলাটি
এখন যখন বিস্তর জলরঙের দিকে
হেলে পড়েছে
শপিং-মলের
কেনাকাটা
তখন আতাফুলের কথা মেনে নিয়ে
আমি ফিরে তাকিয়েছি
পদ্মরানীর সাজানো
ঘর-সংসারের দিকে
দেখছি দরজার ওপাশে কিছু ঠাঁই দাঁড়িয়ে আছে
হাতে তারিখ-বসানো দিন
No comments:
Post a Comment