মেঘেদের
ঘরবাড়ি
যে হাসি আমাকে ছিনতাই করেছিল
তার ইচ্ছে ছিল আমার নামে
একটি ঝরনা পুষবে
একথা আমি জেনেছিলাম
মাঝরাতের জলপিপাসার কাছে
আমি তৃষ্ণার কাছে যাবার জন্য
স্টেশন থেকে অটো নিয়েছিলাম
পথে যেতে যেতে দেখলাম
নীলকণ্ঠ পাখির দলিলে বাসা
বেঁধেছে কিছু ছুটি-ছুটির
হাতছানি
যদিও আমার কাছে তো হাতছানির মানে
চিলেকোঠার ঘরে আবিরে রাঙা বর্ষা-বাদল
সেই চিলেকোঠার ডার্করুমেই কে যেন আজ
ফেলে রেখে গেছে এত ভক্তিগীতি
ভক্তিগীতির পাতায় তবে বজ্র-বিদ্যুতের মঙ্গল
কামনা করে রাখি পাঁচসিকের মানসিক
ও মানসিক
আরতির ঘণ্টা বাজলে
তোরও কি দুটি
ডাগোর চোখ মনে পড়ে
মনে
পড়ে মনে পড়ে মনে পড়ে
কাজল-কালো
চোখে মেঘেদের ঘরবাড়ি
1 comment:
''মনে পড়ে মনে পড়ে মনে পড়ে
কাজল-কালো চোখে মেঘেদের ঘরবাড়ি'' ...... অসাধারণ অনুভূতি পেলাম।
Post a Comment