2bhk-এতে লেখা কবিতা
থেকে 3bhk-এতে লেখা কবিতা
কিছুটা আলাদা হবে, সেটা জানি
কিন্তু কতটা, সেটা কি এই ফাঁকাতে
দাঁড়িয়ে বোঝা যায়
যেখানে আনমানুষের চলনপথে ছড়িয়ে আছে
অক্ষরজ্ঞানহীন পারঘাটার চোখের জল
এবিষয়ে আমার কোনও সিদ্ধান্ত নেই,
সিদ্ধান্তহীনতায় ভোগার কষ্টও নেই
আমার চারপাশে অনেক নিরিবিলি কিলবিল করে
তাদের মাথাতে শরীরের সব মাংস উপুড় করে দিয়েছি
চলাফেরায় স্বছন্দ এনে চুপিচুপি লুকিয়ে ফেলেছি
খেন্তি-পিসির বয়াম থেকে চুরি করে আনা কুলের আচার
ঢেঁকি-ছাঁটা চালের ভাত খেয়ে এখন আমার
কেলে-কুচ্ছিত আনন্দেরা
নিজেদের মনেই খেলা করে
কচুপাতায় টলমল বৃষ্টিফোঁটার
সঙ্গে
No comments:
Post a Comment