বঙ্গভূমির মাঠ-ঘাট-প্রান্তরে
বসন্ত এখন সগৌরবে চলিতেছে
ফাল্গুনের হাওয়ায় কেমন যেন একটা হিরো হিরো ভাব
কিন্তু আমি তো কোনোকালেই হিরো ছিলাম না রে বাপ,
যখন হিরো
হবার বয়স,
তখন দেওয়া হয়েছে
হিরোর জ্যাঠামশাইয়ের পার্ট
আর এখন তো সত্যি সত্যিই হিরোর দাদু
তাতে করে কি
বসন্তের খাতা থেকে আমার নাম কাটা যাবে
কী জানি, তাই যদি হয়
তাহলে আর কীই বা করার আছে
বরং সজনে খাড়া চিবিয়ে চিবিয়েই
পার করে দিই একটা বসন্তকাল
আর গোপন অভিসার যদি খুব ঠ্যালা মারে
তখন নাহয় একটা ছদ্মনাম গায়ে চাপিয়ে
কবিতা লিখবে
No comments:
Post a Comment