বিষবৃক্ষ
এবার তবে আমার আধ-খাওয়া দশমিকে
ওই ধারাবাহিক শিরিশগাছ
তার পাতা নাড়া বন্ধ করুক
ক্লান্ত হাইফেনের গন্ধ শুঁকে শুঁকে
মাশারির ঘেরাটোপে এত যে নষ্ট
আঁশবঁটিকে সমর্থন করার মতো
আমার আর কোনো মার্গদশন নেই
ফুলবাগানের যতটুকু অংশে কুয়াশা
আমি তার নৌকাডুবি বয়ে নিয়ে যাই
হে অনাবিল ধ্বংস আমাকে সংলাপ করে
সেঁজুতির ক্যানভাসে
রোপন করো এক নতুন বিষবৃক্ষ
No comments:
Post a Comment