Total Pageviews

Friday, October 7, 2016

মর্নিং-সিকনেস



মর্নিং-সিকনেস

বৃষ্টির অক্ষর গায়ে মেখে
চানাচুর-এভিনিউ দিয়েও
হেঁটে যায় প্রেম

ঝালমুড়ি ও ফুচকাজল তা জানে
তাদের কাছ থেকে আমিও জেনেছি

জানার পরেই তোমার উত্তাল যৌবনে
চুপিসারে বুনে দিলাম মর্নিং-সিকনেস

আকাশ বলল বাঃ
বাতাস বলল বাঃ

নদী-পাহাড়-সমুদ্র হাততালি দিল
সোৎসাহে বলল এই তো চাই

তাই শুনে আমার বীরত্ব
তোমার মাংসল চুলে রণযাত্রা করে

এবং যথারীতি পথ হারায়

তখন বিকেলে-ফোটা কুমড়োফুলের
হাত ধরেই আমি বাড়ি ফিরে আসি  

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...