Total Pageviews

Thursday, October 6, 2016

ভাড়াটে-হৃদয় বলে প্রেমকথা

ভাড়াটে-হৃদয় বলে প্রেমকথা

টগর ফুলের এত যে পথ হাঁটা
তা কি টগরফুলেই থেমে যায়

এই আগুন ও শিক-কাবাবের
বোতাম খোলা করিডোরে

আমি তাই খুঁজে চলি

আমি খুঁজে দেখি এই শরতে
মেঘ ও রোদের ইমনকল্যাণ 

আরো নদী পাহাড় ডিঙোতে ডিঙোতে
যদি একসময় টুক করে ঢুকে পড়ে
তোমার কাচের চুড়ির মেহফিলে

ও পানপাতা তোর অঢেল ভাত-কাপড়ের পাশে
আমি তো এক জালনোটের কারবারি

যদি আমার শিশিরভেজা ইচ্ছেরা
চিত্রা বা বিশাখার মৃদু সবুজ ছুঁয়ে

আজ যদি একটি চুম্বন ভিক্ষা করে
তোর অমিত্রাক্ষরের কাছে নতজানু হয়

তাহলে কোন পাহারঘেরা দূর পান্থ-নিবাসে
বেলকুঁড়িদের বয়স কি খুব বেড়ে যাবে

আমি তো আমার যাবতীয়
ঝিঁঝিঁডাক ও ঝিলমিল দিয়ে

আমারি উবুদশের গ্রীবা ও পালকে

অথই জ্যোৎস্নার খোঁজে
সারাদিন এত উৎখনন চালাই

তোমার স্তনরেখার গোপনে তবু
কেন এত লাজুক হিমবাহ

মরা নদীর বারোমাস্যায়
ভাড়াটে হৃদয় নিয়ে

জানি না আজো আমি কেন
শুধু প্রেম খুঁজে চলি

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...