কোজাগরী আগুনে
কোজাগরী আগুনে আরেকটা বিড়ি ধরাই
দু-চারটে সুখটান দিতে দিতে ভাবি
আজ নিশ্চয় রাজার আদেশে
আর কোনো কান্না-ফোড়ন নেই
রজনীগন্ধা মুখস্থ করা কামড়ানিতে
কত সাঁতারই তো অস্পষ্ট হয়ে গেল
এই কিস-মাতৃক জীবন-যাপনে
আমারই বা আর অন্তহীন হওয়া হল কই
ভাত-কাপড়ের মাস্তুলে বসে
কত প্রজনন আঁকলাম কত তিথি-জ্বর
এত ডট-কম দ্রবণ সাবাড় করেও
মনোবীজের দরজা খুললো না
ও কোজাগরী তার চেয়ে বরং
রাফ-ড্রাইভিংয়ের আঁচলে গাঁথা
কমলালেবুর সব অক্ষরকে
কমলালেবুর সব অক্ষরকে
তুই
আমার নিজের করে দে
No comments:
Post a Comment