Total Pageviews

Wednesday, October 19, 2016

ব-এ বাদামপাতা



ব-এ বাদামপাতা

তোর শ্রীমুখে
কথকতার ঝমঝম

তোর দুচোখে
শ্রীবিষের টাপুর-টুপুর

এত মৌলি এত মাদকতা
চারপাশ ভেসে যাচ্ছ

ফিরিয়ে নে ফিরিয়ে নে
তোর ওই ভুরু-গর্জন

ফিরিয়ে নে তোর ওই
নাকের লতির ঘাম

ফিরিয়ে নে তোর
ন্যাকা-হাসির হাতছানি

আমার আর সহ্য হয় না
ব-এ বাদামপাতা

আমার ছেঁড়া-পাতলুনে
শুধুই কেবল-ফল্ট হয়

এক তলপেট আমাশা নিয়ে
কত আর গান গাইব
           নব–যৌবনের

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...