রূপ-যৌবন
ফার্স্ট-ইয়ারে ক্লাসমেটের
সঙ্গে কিছু মুদ্রণ-প্রমাদ
ঘটিয়ে ফেলার পর
আমি নদীর সঙ্গেও পাপ করেছি
রামধনুর ওপিঠে গোধূলিলগ্নের
যে বর্ণমালা
এখন তাকেই জাপটে ধরতে চাইছি
আমার জ্বর ও মাথাব্যথাতে
মেশাচ্ছি
আসল বিরিয়ানির মশলা
পরিবারতন্ত্রকে উপেক্ষা
করছি
সিঁড়িদের ঝাণ্ডা-ওড়ানোকে সমর্থন
করছি
ঘাই-হরনীর রক্ত-মাংসের কাছে
আমার ধারদেনা শুধু বেড়েই
চলেছে
তোমার দেওয়া নীল রুমালেই জড়িয়ে
নিয়েছি
পরকীয়া-প্রেমের
মানিব্যাক-পলসি
বুটিকের দোকানে রেখে এসেছি
কিছু রহস্যময় হাসি
এখন কলমিলতার কুয়াশার কোমর
ধরে
নাচতে নাচতে চলে যাচ্ছি
বেঁচে থাকার সঙ্গে কেঁচে
যাওয়ার
ভারচুয়াল কানামাছি খেলায়
ভ্যানিটিব্যাগের
পত্ররন্ধ্রে দাঁড়িয়ে আমি
সাগ্রহে মুখস্ত করছি
No comments:
Post a Comment