শরশয্যা
আকাশে বাতাসে
অন্তরীক্ষে
কী যেন একটা
চক্রান্ত চলছে
আমাকে ফাঁদে
ফেলার জন্যে
বাগানে ফুল
ফুটেছে
ডালে ডালে পাখি
ডাকছে
নদী পাহাড় অরণ্য
সর্বত্র
কী যেন একটা
গুজুর-ফুসুর
সবাই যেন এক অদৃশ্য
টানাটানির খেলায়
নেমেছে
আমার ছোট্ট বুকের
অতি সামান্য
এই ধুকপুকুনিটাকে
নিয়ে
লে বাবা লিয়ে যা
যা পারিস কর
আমাকে এখন অন্তত
একটু শান্তিতে
শুয়ে থাকতে দে
অ্যান্টাসিড আর
অ্যান্টিভাইরাসের
এই শরশয্যায়
No comments:
Post a Comment