রণক্ষেত্র
উৎসব বাড়িতে বারান্দায় পাতা চেয়ার
আমি তাকিয়ে আছি রোদের দিকে
রোদে দাঁড়ানো আমগাছের দিকে
আমমুকুলে যখন মৌমাছি এসেছিল
আমি ছিলাম না
এই বাড়িতে যখন মালা-বদল হয়েছিল
আমি ছিলাম না
যখন এক রণক্ষেত্র
থেকে অন্য রণক্ষেত্রে
মার্চ করে
যাচ্ছিল সৈন্যদল
তখনো আমি ছিলাম না
কত জায়গায় আমার
এই কত না-থাকা
তার ওঠা-নামায় আমি
এখন নৌকা বাইছি
রাত্রে হঠাৎ আলো
চলে গেলে ভয় পাচ্ছি না
দুপুর তিনটের একা
ঘরে বোর হচ্ছি না
সত্যি কথা বলতে
কী
এই সময়ে ঠিক কী চাইছি
আমি তাও জানি না
No comments:
Post a Comment