Total Pageviews

Wednesday, November 2, 2016

ইস্তেহারে ও কন্ডোমে যে জীবন



ইস্তেহারে ও কন্ডোমে যে জীবন

কানে গোঁজা যে আধপোড়া বিড়ি
তার মতে লাল-পিঁপড়ের ইস্তেহারে
ঝুলে আছে আমার স্বপ্নভূমি

সেই রসগোল্লার দিকে ছুটতে ছুটতে
আমি হোঁচট খাই এবং পড়ে যাই

তাড়াতাড়ি উঠে ধুলো-বালি ঝাড়ি
হাঁটুতে ব্যথা নিয়ে আবার ছুট লাগাই

জানি না ব্যাঙাচি-পুরুষদের রূপকথা
আজ আমার জন্যে কী বরাদ্দ করেছে

ভেজ-মোমো না চিকেন-পকোড়া
নাকি এক আয়ু-নেভা জাদুকাঠি

একা-নদীটির কিনারে দাঁড়িয়ে
আমার এই লুঙ্গি-ডান্স
    বলো আর কত উচ্চাভিলাসী হবে

মোড়লগিন্নির রান্নাঘরে তো দেখছি
সবকিছুই বেশ ঠিকঠাক

বুকের আঁচল ঠিক আছে
মুড়িঘণ্ট ঠিক আছে
শিল-নোড়াও বিন্দাস

শুধু গোলাপি কন্ডোমের চাতুরিতে আটকে গেছে
                                 একটি মর্নিং-ওয়াকের পুনর্জন্ম  

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...