Total Pageviews

Saturday, November 5, 2016

ভিজিটিং-কার্ড



ভিজিটিং-কার্ড

উড়ো বকেদের ভিজিটিং কার্ডে
কেউ কি ভোর হয়ে আছে

মেঘে মেঘে রঙের খেলা
সকালবেলায় যারা হাঁটতে বেরোলো

তাদেরকেও যেতে হলো বাবলাতলা দিয়ে
ঝরে পড়া হলুদফুল পায়ে দলে

স্বপ্নের দেয়ালে অনেক ফুটো দেখা দিয়েছে
এসো এখন নিরুদ্দেশের সঙ্গে পরিচিত হও

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...