অভিভাবক
নিজের
কোমরের ধর্মনিরপেক্ষতা নিয়ে আমারই সন্দেহ আছে
তবু
বলি শ্রীমান ঈশ্বর শুধু যে রাতকানা তাই নয়
জেনে
রাখুন তিনি দিনেও কিছু দেখতে পান না
আর
মুশকিল হচ্ছে স্বর্গে কোনো চোখের ডাক্তার নেই
আমার
হৃদয়ও আর মিথ্যে সাক্ষী দিতে রাজি নয়
হুঁজুর
ধর্মাবতার তাই বলে ভাত-রুটির সংবাদে
আমি
কখনোই গুঁজে দেব না খোঁড়া ঘোড়াদের চাল
অথচ
গাছেদের হাঁটাহাঁটি তাদের নীরবতা থেকে
আমাকে
বহিষ্কার করেছে বহুদিন
কিন্তু
অনেক ভেবে দেখলাম যারা খুব ভোরবেলায় উঠে
নিজের
ঠাকুরের পুজো দেবার জন্যে পরের বাগানে ফুলচুরি করে
No comments:
Post a Comment