নশ্বরতা
সহজপাঠের
ময়দানে আমার তীর্থভ্রমণজুড়ে
তীব্র
হয় এলোচুলের থেরিগাথা
নীল-বালিকার
জিভ থেকে ঝরে পড়ে
নিষিদ্ধ
লালা
রাত্রির
যোনিপথে জোনাকিদের মিছিমিছি
জানি
না কতখানি চাষযোগ্য এই ধ্বংস
তবু
আমি তার কাদাজলেই পুঁতে দিই
ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে ছৌনা...
No comments:
Post a Comment