নীতিকথা
জৈষ্ঠ্যের
বিকেলে নাচে
কালবোশেখির
হুলুস্থূল
ডুরে-শাড়ির
আঁচল
নুন-লঙ্কা আমথেঁতো
সব এদিক
ওদিক
দূর আকাশে কালোমেঘ
তার নীচে
সাদা বকেদের
উড়ে যাওয়া
আরো কিছু
ছায়া
আরো কিছু
মায়া
নৈঃশব্দের বুক-পকেটে
এসে জমা হয়
চিলেকোঠা
বলছে আজ সে আর
কোনো নীতিকথাই
মানবে না
No comments:
Post a Comment