Total Pageviews

Friday, November 4, 2016

বাঘ-শিকার



বাঘ-শিকার

হ্যাঁ-এর প্রতি উৎসর্গ করা দাঁত-নখ
রাত-বিরেতে না-এর ঘরেও হামলে পড়ে

ধুনুচি-নাচের পাঠশালায় গিয়ে
আমি কিছুটা মানুষ হই
কিছুটা অমানুষও হই

তারপর কাঁচা-লঙ্কা দিয়ে ভরপেট পান্তাভাত
সাঁটিয়ে এক-সময় টুক করে ঢুকে পড়ি
সাঁই-বাবলার আলোছায়ায়

সেখানে অলীক তালশাঁসের পাছা ফুটো করে
দেখি কারা যেন দলবেঁধে

এক মৃত নক্ষত্রের বাস্তুভিটেতে  
বাঘ-শিকারে বেরিয়েছে

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...