Total Pageviews

Saturday, November 12, 2016

মালটা

মালটা

সকাল থেকে সবকিছু সাজিয়ে গুছিয়ে বসছি
আজ একটা জম্পেশ করে চচ্চড়ি রাঁধতে হবে

হাতের কাছে যা পাচ্ছি একের পর এক
তাই ছুড়ে দিচ্ছি গরম কড়াইয়ে

ভিড় বাসের দুর্গন্ধ ছড়ানো পুরুষ
তার পাশে দাঁড়ানো সুরভিত নারী

রাতের গলি মাতালের চিৎকার
ঈশ্বরের মুখ কেলোকুকুরের পঁদ মুড়োঝাঁটা 

এক মুঠো লু দুচামচ হনলুলু
বেকার সমস্যা নিয়ে বাক্য রচনা

চাঁদের সিক্স-প্যাকটা না হয়ে পচে গেছে কিন্তু
ফাটা গোড়ালির মাস্তানিটা যে কোথায় রাখলাম

সিম-কার্ডের সুখ-দুঃখও কিছু থাক
আরে এই তো পাঁচটা বাতিল হাজার
আর সাতটা পাঁচশোর নোটও এসে গেছে

এর উপর যদি স্যালাইনের ছুঁচের সঙ্গে কিছু
বিমানসেবিকাদের সন্ত্রাস গুঁড়ো করে ছড়িয়ে দিই


মালটা কেমন দাঁড়াবে কে জানে 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...