সন্তানসম্ভবা
চাঁদ
ফুল পাখি নিয়ে কত কথাই তো হল
এবার
নাহয় জোনাকির কামড় খেয়ে
রাজকন্যার
বিকার শুরু হোক
তার
দাঁতে আবার পায়োরিয়ার সমস্যা
মলিবৌদির
লোনা বাহুমূলে মৌমাছির ঝিকিমিকি-ব্যান্ড
কচি
মেয়েদের পাঁউরুটিতে কিছু প্রশ্ন বেশ উঁচু হয়ে থাকে
যে
মেয়ে গাঢ় ওষ্ঠ ছুঁইয়ে বিষাদের বাইপাশ সার্জারি করে
সে
তো হাফ-নদী হাফ-বিড়ালাক্ষী
তার
বিধূমুখে ও-কিসের গন্ধ ছোটে
কোথাও
যেন এক নির্জন দ্বীপে
সারাদিন
বেজে চলে ডোরবেল
ঈশ্বরের
থাইরয়েড ফুঁড়ে বয়ে যায়
মাতালের
হরিধ্বনি
পৌত্তলিক
উপাসিকার চোরাকুঠুরিতে এসে
রক্তজবা
পুড়িয়ে দেয় দানবের বাক-স্বাধীনতা
যে
ঢেউগুলি কৃষ্ণচূড়া হতে চেয়ে ছিল
কুলকুণ্ডলিনীর
জলরঙে এসে এখন
তারাও
যেন খেই হারিয়ে ফেলে
চেনা
পথের ধারাগোলে অচেনা মুখের সংগীত
কিছু
অকাল-ফাগুনের জন্ম দেয়
সহজপাঠের
মাঠে এইসব দৃশ্য-লোফালুফির খেলা
চলতেই থাকে
মুদ্রিত
রোদ ছিঁড়ে
রাত্রির
কথকতাও বুঝি ওই সন্তানসম্ভবা হল
No comments:
Post a Comment