Total Pageviews

Thursday, November 3, 2016

মাউথঅর্গান



মাউথঅর্গান

আজকের জন্যে নাহয়
এই ময়ূরপালকই হোক

সুইমিং-পুলের উদ্দেশ্যে পাঠানো
শালুকফুলের উড়োচিঠি

হৃদয় চিরে ছুটে চলে মারাতের ট্রেন
আমলকী বনের অন্ধকারে
                       ঝিনুকেরা উড়তে চায়
       পল্লীগীতির ঘনত্বও বাড়ে

প্রেমিকার স্তনে ঠোঁট রাখলে অস্নাত 
                                 অক্ষরবৃত্তে
যে ঢেউ ওঠে তাতে বুঝতে পারি

সেই পলাতকের হাতে
একটি মাউথঅর্গানও রয়ে গেছে  

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...