Total Pageviews

Thursday, July 20, 2017

বহমানতা

ওই তো সেই টইটুম্বুর
যার প্ররোচনায় আমি
সাঁতার-স্কুলে খুলে রেখেছিলাম
কত সব সংকেত-বাক্য

কুরুক্ষেত্র-যুদ্ধের পেট চিরে একদিন  
যে প্রোটিন ও ভিটামিনগুলি উচ্চারিত হয়েছিল
তাদের থেকেও তো কিছু বিদুরের খুদ তুলে এনে
মিশিয়ে নিয়েছিলাম
আমার বিহ্বলতা ও মাটির গন্ধে

চাঁদমালার স্পর্শে রোমাঞ্চিত শ্রেণিকক্ষ
রাত্রির শুভ্রতা বেয়ে কয়েকটি বাদুড় উড়ে যায়

ক্লান্ত জীবন সামলাতে সামলাতে দেখি
মাংস ও প্রতিধ্বনিতে ভেজা মাটিতে
শবসাধনার চিত্রনাট্যে
এখনো বেঁচে আছে
কাটাঘুড়ির বহমানতা
      ও মকর-সংক্রান্তি

তাহলে আর কী
অফিস থেকে বাড়ি ফেরার পথে
ভজহরির দোকানে দাঁড়িয়ে

দু-প্যাকেট আমূল-দুধ কিনি   

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...