Total Pageviews

Friday, July 7, 2017

রবীন্দ্রগান

এই দেহকাণ্ডের ভিতরে
একটা হ্যাঁ-আমি
         একটা না-আমি

তাদের আড়ি-আড়ি ভাব-ভাব
মনে হচ্ছে আড়াল থেকে
         অন্য কেউ কথা বলছে

এই আমি হয়ত সেই আমি
আমি হয়ত আমার চেয়ে কিছু বেশি
আমি হয়ত আমার চেয়ে কিছু কম

একটা চিহ্নকে হারিয়ে মাড়িয়ে ছাড়িয়ে
আরো কত চিহ্ন-স্বর জমাট বাঁধছে
আমি সকলের সঙ্গেই কুটুম্বিতে করছি

স্ট্রংরুমে জমিয়ে রাখা
কিছু হ্যাঁ কিছু না
কিছু সরলরেখা কিছু বৃত্ত
    একটা তুমি ক্রমশই তুমি হয়ে উঠছ

এই ঝরঝর মুখর বাদল দিনে

এখন তাহলে একখান রবীন্দ্রগান হয়ে যাক 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...