Total Pageviews

Friday, July 14, 2017

শান্তি পায়রা

বিবাহিত মেয়েদের ছন্দে ঘেরা  
এক অক্ষর-প্রাচীন জনপদ

এখানেই ফুলমতির চৌকাঠে আমি  
নির্জন দুপুর হয়ে শুয়ে থাকি

টেবিল-ফ্যানের জমিদারি থেকে দূরে
আহা ওই তো সেই
রুপোলি ষড়যন্ত্রে-ধোয়া হাবুডুবু

আর এই যে এই মধুরেণ থেকেই
বিড়ি-টানা জারণ-বিজারণে যাবার
মিনিবাস-রুট

আমার অর্থহীনতার ভিতর ঘনিয়ে ওঠা
নিম্নচাপের গিঁট খুলে এখানে কি আমি
দু-ফোঁটা বাড়তি বরফজল
  ঝরিয়ে দিতে পারব

কি জানি তা যদি পারি তাহলে হয়ত
আমার ছেঁড়া-পাজামার রক্তবমি-জাত

কিছু শান্তি পায়রাও উড়ে যাবে
বড়ো করে বেজে চলা

গূঢ় নিরুদ্দেশে 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...