আদ্যিকালের ধুলো ও খড়কুটোয় সুসজ্জিত
অহল্যাময় এইসব পার্থিব
সকালে টুথপেস্টের গন্ধে
আত্মপরিচয় খানিক বদলে যায়
তারপর সারাদিন
ঘোলাজল ও ট্রাফিক সিগন্যাল পেরোতে পেরোতে
বারুদের সপক্ষে কিছু সই সংগ্রহ করি
কিছু সই লুকিয়ে পড়ে
বাঁধাকপির পাতার আড়ালে
এই সময়ে পকেটের রুমাল
খুব ফ্রি-সার্ভিস দেয়
ট্রাপিজের খেলায় এক রাতকানা ঈশ্বর এঁকে
তৈরি হতে
থাকি পুনরুত্থানের জন্যে
No comments:
Post a Comment