Total Pageviews

Monday, July 17, 2017

সংবাদ-বিসংবাদ

যখন অ-বিধি রচিত ভালুক-জ্বরে কেঁপে ওঠা
অথই বানানের পাড়া দিয়ে হেঁটে যাই

আমার হেঁড়ে গলার গান শুনে
রাধা-অভিসারের সেলাই ফেটে
তার চৌচিরে কেন যে তলিয়ে যায়
সাঁঝরাতের এক্সাইড মোড়
         আর কারো এক্কা-দোক্কা খেলা

সখি তাহলে এক লক্ষ বৃষ্টি-ফণা কাকে বলে
কাকে বলে মুখপোড়া জীবনের খাঁজে
বেড়ে ওঠা তালব্য-শ

আমি তো দেখি কাকডাকের ভিতর
লেগ-স্পিনারের মৃদু শিহরণ

ওই তো হাতিশুঁড় নিয়ে খেলতে থাকা শাশ্বতী
তার হাওয়ামহলকে কেমন বলছে
কালির দোয়াত ও হরিণ শিকারের তৃতীয় পঙক্তি

রক্তমাংসের উলুধ্বনি দিয়ে আঁকা ভিক্ষাপাত্রও কি তবে
কিছু আলগা নিঃসঙ্গতা শুষে নিতে পারে

এই সব দু-চার কথা
এইসব অফুরন্ত টকটাইমের প্যাঁচে

পিছলে যায় কত কচুঘন্ট  

তার খবর কে রাখে 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...