দেখে যাই নীলপাখির ঠোঁটে
এলোমেলো রূপের পেয়ালা
ঘন লিপস্টিক বলছে চরৈবেতি
গুড়ি গুড়ি বৃষ্টির আসঙ্গে আবার ওই
হুশ করে ছুটে যায় রেলগাড়ি
তোমরা জানো কি কিছু
প্রমাণের অভাব থেকে কেন এত
উঠে আসে ধোঁয়ার কুণ্ডলি
নাকে চশমা বসিয়ে গড়ে তোলা
আদমসুমারিকে নিয়ে
এত যে প্রশ্ন ও সংশয়
তারা আসলে কোন আলোকবর্ষকে পবিত্র করে
বন্ধুত্ব থেকে বন্ধুত্বে গড়িয়ে পড়া
ধ্রুবতারার আলো
লেড়ো-বিস্কুট ও মোচাঘণ্টের ককপিটে
এগরোল-পালনের একঘণ্টা পরে
চিবুকের তিলে সাঁটা ডাঁসা-সংস্কৃতি
হয়ত কিছুটা শীতার্ত হবে
তোমরা কি জানো বাছারা
গেলাসের জলে ছায়া কাঁপে
এক মিথ্যা বন্দরের
কখন কোথায়
No comments:
Post a Comment