শাঁখা-পলা পরা হাতের মুঠোয় লুকোনো
ফুলতোলা হ্রেষাধ্বনি
এবং বহুবর্ণ বকুলতলার
নিম্নচাপরেখা
যেন কত যুগের অপেক্ষা পেরিয়ে এল
নতুন ভোরের এই জলরঙ-খেলা
গমগমে ঠোঁটের উৎসবে
নীতিবোধ গলে গলে পড়ে
হ্যাঁ-রে সোঁদা-মানুষের উৎসর্গপত্র
ঘোড়দৌড়ের রঙিন ক্যাটালগে
উপুর
হয়ে শুয়ে
এভাবেই তুই ঢেলে যা
তোর আমসত্ত নিবেদিত দারুভাস্কর্য
স্টিমবাথে থর-থর
বাদামি-অসুখ নিয়ে আমিও
পোড়ামাটির বুদ্ধি-তরঙ্গে আবার
মৃদু মৃদু প্রতিবাদ বুনতে শিখি
No comments:
Post a Comment