Total Pageviews

Thursday, July 13, 2017

মোটিভেশন

সাংসারিক ইতিবৃত্তে ভিক্ষুক সেজে
বসে থাকতে আর কাঁহাতক ভালো লাগে

হারানো প্রেমের পোস্টমর্টেম রিপোর্টে
লুকোচুরি-খেলার রুটম্যাপ খুঁজি

খুঁজতে খুঁজতে যখন খুব ক্লান্ত হই
ভাটিখানার ভরদুপুর ধুয়ে খেয়ে
             কিছুটা নেশাও হয়

হেঁটে বাড়ি-ফেরার স্রোতে তখন
পাল তুলে দেয়
           আমার ঘামেভেজা রুমাল  

এত সংশয় এত উদ্বেগ এত অমীমাংসা
উইডিবির পাশে খাড়া
কতসব প্রশ্নমালা পেরিয়ে যেতে

সুজলাং সুফলাং কাকেদের কণ্ঠস্বরই
হয়ে ওঠে

আমার একমাত্র মোটিভেটর 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...