Total Pageviews

Thursday, July 6, 2017

স্টেপজাম্প

কালো-রমণীর বাস্তুভিটে
সেখানে 
এক প্রাগৈতিহাসিকের গুপ্তছায়া
            উলু-বাস্তবতার সাপ-সাপ

কেন কেন সে নারীর কথা
বার বার
কেন সে রতির কথা

ঘুড়ি-বার্তায় জ্বলতে থাকা
জলপাই-সংবাদ
             ৭x২৪

ঝিকিমিকি ক্রোমোজোমে বৃষ্টি পড়ে
জটিল ভগ্নাংশের নৃত্যনাট্যে
    পিস-হ্যাভেনে বাজে দেহতত্ত্ব

রূপের পিপাসা জমতে জমতে
             আতা-পাকা
মাছরাঙা ফুল-বাতাসা স্টেপ-জাম্প

পিউপা ও পেন-কিলারের অলি-গলি বেয়ে
পুরোন ডাকবাক্সের হাত ধরে থাকা
                 রূপকথার-ভ্রমণ

যেন আর শেষ হতে চায় না 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...