এই আগুন-বিশ্বে ছাইপাঁশ হয়ে বেঁচে আছি বলেই কি
জেলি-মোরব্বার টানে বার বার ছুটে আসি
এক ছাতা-হারানো নাট্যকারের গল্পে
মজে যাওয়া মাটি ফেলে বোজানো পাতকুয়োতে গজানো
কচি কুমড়োডগের আতিথেয়তা দেখলে চোখে জল আসে
ফুল ফুটুক না ফুটুক লোকালট্রেনের দহনশীলতা মেখে
কলমিশাকের বনে কারো দাঁড়িয়ে থাকাটিও
বড়ো সুগন্ধ ছড়ায়
তাতে হয়ত গায়ত্রীমন্ত্র কিছুটা কম পড়ে যায়
তবু তার এলোচুলে দোল খায় চোরাবালির জুলুম
বুঝে নিই ঠিক এই সময়ে কারো কারো মগজে
বিস্তর লাল শালুক ফুটছে
যাদের পাশে সাঁতার কাটছে কয়েকটি পাতিহাঁস
No comments:
Post a Comment