Total Pageviews

Thursday, March 1, 2018

4-G ব্যাটিং লাইন



বেশ তো ছিলাম ঘুঘু-ডাকা দুপুরের নির্ধারিত হয়ে
সহজিয়া মিনিবাসের ছুটি-ছুটি খেলা
কেন যে আবার
আমার চিচিং-ফাঁকের দিকে সে এগিয়ে দিল
প্লেট-ভর্তি নষ্ট-বাসমতী

এত স্বয়ংক্রিয় অগ্নিবান
এত অশুভ আনন্দ
আমাকে ভর্তি করে দিল
 শন শন কামরাঙার আজব পাঠশালায়

সেখানে প্রাক-চাঁদ ভালোবাসা নিয়ে আমিও তখন
এক-বালতি বেদনা উপুর করে দিলাম
3-G মালতি-লতার
4-G ব্যাটিং লাইন-আপে

তখন স্থাপত্য-বিষয়ক জল আগুন ও ফ্রাইং-প্যান
রোদচশমার কানে কানে জানিয়ে দিল
         শর্মার দোকানের তেলেভাজাতে
যে লঙ্কাকুচিগুলি রাজত্ব করে
তারাও আসলে
এক অধরা-মাধুরীর গর্ভজাত

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...