বিশুদ্ধ হিংসে দিয়ে তোকে বেঁধে রাখি
আমার বস্তাপচা হৃদপিণ্ডের সঙ্গে
নিজস্ব রক্তক্ষরণ দিয়ে প্রতিদিন
সাজাই তোর নৈবেদ্যের থালা
সাজাই তোর নৈবেদ্যের থালা
মহানগরের অলি-গলি-রাজপথে ছড়িয়ে-ছিটিয়ে থাকা
আমার হিব্রু-বেঁচে-থাকাগুলিকে
অনুবাদ করি পাখিদের মাতৃভাষায়
আমার হিব্রু-বেঁচে-থাকাগুলিকে
অনুবাদ করি পাখিদের মাতৃভাষায়
চেষ্টা করি
নিজেকেও বানান-ভুল থেকে বাঁচাতে
নিজেকেও বানান-ভুল থেকে বাঁচাতে
আমার মাতাল-পায়ের হদিশ জানতে-জনতে
নির্বাচিত জনপ্রতিনিধিরা
ফুরিয়ে ফেলে তাদের মেয়াদ-কাল
নির্বাচিত জনপ্রতিনিধিরা
ফুরিয়ে ফেলে তাদের মেয়াদ-কাল
No comments:
Post a Comment