Total Pageviews

Saturday, March 17, 2018

ভাইরাল ভাইরাল


এবার গোধূলি-লগ্নের হেফাজতে থাকা শুভ-বিবাহগুলি
                                           হেসে ওঠে খুব 

সবিনয়ে জানাই সমস্ত গৃহ-নির্মাণ ও পিক-পকেটিং
                                          আপনাদের জন্যেই
                     সমস্ত দৈর্ঘ্য-প্রস্থ ও উঁকিঝুঁকি মারা
                                         আপনাদের জন্যেই
                        সমস্ত ধান-দুব্বো ও ভাই-ভাই
    এ-সবই তো আপনাদের জন্যে মাননীয়-মাননীয়ারা

ঘটজলের মন্দ থেকে উঠে এসে আমি তো এখন
           নেহাৎই এক শিশু-আয়না
        বেডকভার ও নোট-বাতিলের টানাপোড়েনে
     সম্প্রতি মাঠের ফসলও কিছুটা উতলা হয়েছে বটে
আর ব্যাঙ্ক-জালিয়াতির পর থেকে
     কচুপোড়ার জলোচ্ছ্বাসও কত ভাইরাল ভাইরাল

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...