Total Pageviews

Tuesday, March 6, 2018

লেনিন


ভদ্রলোক এতদিন মূর্তি হয়ে দাঁড়িয়ে ছিল
নিরীহ নির্বিকার
নিঃশব্দ

অনেকে তাকে দেখেও দেখত না
চিনেও চিনত না

ওরা কিন্তু চিনেছিল
নিজেদের শত্রুকে ওরা সঠিক চিনেছিল

আজ সেই মূর্তি ভেঙে ওরা বুঝিয়ে দিল
একটা মূর্তিকেও ওরা কত ভয় পায়...

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...