ছেলেটির নাম দুপুর
মেয়েটির নাম রাত্রি
তাদের কি কোনোদিন
দেখা হতে পারে
নদী বলল আমি চাইলে হতে পারে
পাখি বলল আমি চাইলে হতে পারে
গরম গরম বাদামভাজা বলল
আমি চাইলেই
বা হবে না কেন
ঘাস কিছু বলল না
ঘাস যে জানে
শুধু শিশিরের আয়নায় মুখ দেখলেই
নিজেকে
চেনা যায়
No comments:
Post a Comment