পরপর তিন জন প্রেমিকা
টা টা করে চলে গেছে
অতিভুজের গন্ধ শুঁকে বুঝলাম
আমারই কিছু প্রবলেম আছে
কিন্তু কিছুতেই খুঁজে পাচ্ছি না
গণ্ডগোলটা
কোথায়
হার্ডওয়ারে না সফটওয়ারে
হার্ডওয়ারে না সফটওয়ারে
জ্ঞান হবার পর থেকেই ভাবতে শিখেছি
জীবন মানে জম্পেশ দেখে
একটা প্রেম করতে হবে
একটা প্রেম করতে হবে
কিন্তু প্রতিবারই দেখছি
মালটা জমতে জমতে জমছে না
তাই ঠিক করেছি পরের বার কেসটাকে
এভারেস্টের চুড়ো পর্যন্ত টেনে নিয়ে যাব
দেখব ব্যাটা কী
করে না জমে থাকে
তাই শুনে মাঝরাতে
কোথা থেকে একটা নেড়ি এসে
দরজার কড়া নেড়ে বলে গেল
প্রেম প্রেম করে
কেন যে তোমাদের এত আদিখ্যেতা
বুঝি না বাপু
আমাদের দেখে শিখতে পার না
দেখো আমরা কেমন প্রেমে আছি
চুলকুনিতেও আছি
No comments:
Post a Comment