Total Pageviews

Friday, March 30, 2018

মাননীয় ধর্মাবতার

জানতে ইচ্ছে করে

আজ কতজন বাচ্ছা
তাদের বাবাকে জিজ্ঞেস করল ,
-বাবা, দাঙ্গা কাকে বলে

জানতে ইচ্ছে করে

তাদের বাবারাই বা
কী উত্তর দিল

জানতে ইচ্ছে করে
আজ কতজন মা

তাদের শিশুকন্যাকে শেখাল
গুডটাচ-ব্যাডটাচ

জানতে ইচ্ছে করে
বড়ো জানতে ইচ্ছে করে

জানতে চাইছি
মাননীয় ধর্মাবতার

আপনিই বলুন

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...