চ্যাট করতে গিয়ে
চাঁট খাই
তবু হাল ছাড়নেবালা নই
ঘ্যাঁট খেতে খেতে ঘোঁট পাকাই
নোটবুকে টুকে রাখি লাভ-কোট
নাহলে যে ভোটারকার্ড বিশুদ্ধ হয় না
এখন অবশ্য সব সময় কোটও
আর চলে না
তাই নেট ঘেঁটে
জুতসই ইমোজি খুঁজি
সারা-জীবনই
ভালোবাসার ক্যাডার সেজে থাকতে চাই
উঠোন পেরোতে গয়ে দেখি
এক কোণে পড়ে থাকা মুড়োঝাঁটা
কী
সুন্দর রোদ পোহাচ্ছে
No comments:
Post a Comment