Total Pageviews

Friday, March 2, 2018

শোনো চই-চই


তুমি সৈনিক হতে পারো
অথবা নাবিক

এমন ফাগুন দিনে
অজস্র জিঞ্জাসা-চিহ্নের সামনে দাঁড়িয়ে নাজেহাল
গৃহবন্দিদের
যে ডাক দেওয়া হচ্ছে
তুমি কি তা শুনতে পাচ্ছ

তাহলে বলো ফড়িং ও প্রজাপতিদের যে জগৎ
পড়ে আছে পথের ধুলোয়
               সেখানে কেন
                      জুতো খুলে শুয়ে থাকবে না
তোমারই নিষ্ঠুর অস্তিত্বের সব ঘূর্ণিপাক

সাদা-ওড়নার কারক-বিভক্তি নির্ণয় করতে গিয়ে
যে স্তন তোমাকে পীড়িত করেছিল

তার সামনে আমিও তো
চোরাবালি-চালিত শোভাযাত্রা থেকে
মেলে ধরেছিলাম
আমার হাভাতে আগুন

                 ধরে নাও
লোককথার আস্তিনে সমুদ্যত
                     এ সবই আসলে এক
অনাবিল জলাতঙ্কের ছোঁয়া

কোনো ধানমাঠের গেঁয়ো সন্ধ্যায়
সাদা-কালো অভ্রখনি জুড়ে
                          ওই শোনো
চই-চই চই-চই চই-চই

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...