বীজধানের ছ্যাবলামিতে মুগ্ধ এই পৃথিবীতে
একদিন যে জন্ম নিয়েছিলাম
তা বোধ হয়
কাটা-কুমড়োর দর্শন আয়ত্ব করার জন্যে
তখন সাত-তাড়াতাড়ি কারা যেন
আমা দু-হাতে ধরিয়ে দিয়েছিল
রাময়ণ আর মহাভারত
সে সব পড়েও আমি অবশ্য
তনুশ্রীর ছাপাশাড়ির ভাষা বুঝতে পারিনি
কনীনিকাকেও বোঝাতে পারিনি
ভাগচাষের প্রকৃত সংজ্ঞা
তো কিছুদিন পরচুলার অন্ধকারে
আত্মগোপন করে থাকার পরে
এখন আবার
প্রিয় গাধার পিঠ থেকে নেমে এসে
ফুটপাতের দোকানে
গার্লফ্রেন্ডকে সঙ্গে নিয়ে
দিব্যি এগরোল গিলছি
No comments:
Post a Comment