Total Pageviews

Thursday, March 1, 2018

মার্কশিট


আমার ফেল করা মার্কশিট নিয়ে
নবিগঞ্জের চালের আড়তে
যা হচ্ছে তা হোক

স্কুলছুটের গভীর ও অতল পিতৃপরিচয়ে
আমি যে এত নেচে চলেছি
সেটাই বা কম কিসের

পাড়ার মোড়ের আড্ডাখানায়
লেবু-লজেন্স চুষতে চুষতে  
কংসাবতী প্রকল্পের মিথুন-রাশি এখন খুব হাসছে
                      সে-কথা জানি

তা সে যত পারে হেসে নিক না
মালাবার হিল থেকে নাহয় উড়ে আসুক
         জাদুকর কাঠবিড়ালির ছেলেবেলা  

আর উল্কাপাতের সঙ্গে ডাংগুলি খেলতে খেলতে
যদি দেখো
ভূগোলের ছাত্রীরা তোমায় ডাক দিচ্ছে
         অরুন্ধুতির সাজঘরে

তখন শ্রাবণমাসকে কি বেশি দূরে মনে হবে

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...