Total Pageviews

Friday, March 2, 2018

লাগাম


আমি যমরাজকেও এবার ঠিক হজম করে ফেলব
দেখে নিও
হয়ত সে-কারণেই
আমার ক্যাজুয়াল-লিভের দরখাস্তের উপর
ভাইরাল-ফিভারের ঘোড়া
         থেকে থেকেই
         যেন ঘুঙুর-পায়ে নেচে উঠছে

উইডিবির আড়াল থেকে
কেউ কেউ অবশ্য প্রশ্ন ছুড়ে দিচ্ছে   
আমার বুড়ো আঙুলের লাগাম
এখন ঠিক কার হাতে

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...