ডিমনিটাইজেশন নিয়ে কদিন খুব হইচই তারপর জিএসটি নিয়ে কে কতটা
বুঝল কে জানে তবে খবরের কাগজে বিস্তর নিউজ-প্রিন্ট খরচ হল সোশাল মিডিয়াতেও লম্বা
লম্বা পোস্ট এক এক সময় এক একটা ইস্যু তৈরি হয়ে যাচ্ছে যেমন রোহিঙ্গা বিতারণ তারপর
সিরিয়ার শিশুনিধন শ্রীদেবীর আত্মহত্যা ব্যাঙ্ক-জালিয়াতি লেনিনের মূর্তি-ভাঙা আর
সম্প্রতি মহারাষ্ট্রের কৃষকদের লংমার্চ আহা কী ঐতিহাসিক সেই মিছিল হাজার হাজার লাল-পতাকা
লালা-টুপ মারকাটারি স্লোগান নেই জ্বালাময়ী ভাষণ নেই কোনো প্রেরণা দেওয়া মুখের ছবি নেই
নীরব নিঃশব্দ এক দাবি আদায়ের মিছিল যেখানে ক্যামেরাতে ধরা পড়ল মিছিলের-মুখ নয় মিছিলের-পা
হাজার হাজার ধুলোমাখা পা ফোস্কা-পড়া রক্তাক্ত পা সেই সব ছবিতেই আলোড়িত হল ফেসবুক ট্যুইটার
হোয়াটসঅ্যাপ
Total Pageviews
Monday, March 19, 2018
Subscribe to:
Post Comments (Atom)
অনাসৃষ্টি
ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে ছৌনা...
-
প্লেটলেট-কাউন্ট গতকালের গোগ্রাসে গিলে খাওয়া বৃষ্টিমাংস এখনো ঠিকঠাক হজম হল না মাঝে মাঝেই চোঁয়া-ঢেঁকুর মারছে হাজার হোক বয়স...
-
স্বাস্থ্যপান বাঁধানো রাস্তার কোনো ক্ষয়-ক্ষতি হয়নি আমিই এক ভাঙা-পেয়ালায় প্রেম ও পলিথিনের স্বাস্থ্য-পান করছি ঘাসফুল ...
-
বৃষ্টিমানুষ বৃষ্টি আমাকে রাখি পরিয়ে দিল অজ্ঞাতবাসে আরো নিবিড় হলাম আমি তো গাছ নই তবু দাঁড়িয়ে রইলাম চুপচাপ জানলার এ-পাশে ...
No comments:
Post a Comment