Total Pageviews

Friday, February 10, 2017

হাইফেন-অমাবস্যা

হাইফেন-অমাবস্যা

বিন্দুবাসিনিকে নিবেদিত ঝুমচাষ
যখন আমার সফলতম ব্যর্থতা

তখন আমি আর এক অসনাক্ত
মৃতদেহ হয়ে থাকতে রাজি নই

নটেশাকের গল্পে হাততালির ক্রমোজোম
জালভোটের যতদূর যেতে পারে যাক   

চিটেগুড়মহাসংঘের জমিদারি তো
নিতান্ত কম কিছু নয়

জল-জঙ্গলের দাম্পত্যে এসে এই মুলুক
যদি হরিণ-হরিণার বাঁশের মাচায়
ক্রমাগত বিষাদপর্ব গেঁথে দিতে থাকে

যদি নিজেরই ন্যাকা-চৈতন্যকে ঘাড়ে করে  
রোজ মাইলের পর মাইল হেঁটে যেতে হয়

তাহলে ঝিঁঝিঁপোকাদের রথে চেপে
আমিও হাইফেন-অমাবস্যা পালন করি  

কলামোচার কাছে প্রার্থনা জানিয়ে বলি
হে প্রভু পাতিহাঁসেদের রতিরঙ্গশালায়
তুমি আরো বেশি পানিপকোড়া দাও

ছাত্রসংসদ দখল নিয়ে তোমরা যতই
গোষ্ঠী-সংঘর্শে জড়িয়ে পড়ো

লাল-লিপস্টিকের ম্যাসাকার ভেদ করে
উথলে পড়া সব ফিসফিস

ওই দেখো কেমন চলে যাচ্ছে

মূলাধার থেকে সহস্রার দিকে 

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...