Total Pageviews

Monday, February 13, 2017

হ্রেষা



হ্রেষা

ঝাপটাঝাপটির চোখ দিয়ে দেখলে
সমুদ্রেরও নাভি আছে

আবার ল্যাপটাল্যাপটির দৃষ্টিকোণ থেকে
নাভিরও সমুদ্র হয়

যদিও এসব শোনা কথা
আমাকে বলেছিল জনৈক চোরাশিকারি  

আমার তো জন্ম থেকেই ক্যাটার‍্যাক্ট
সবকিছুই ঝাপসা দেখি

এখন তুই আবার হরিণ হতে চাইছিস
কী করে বোঝাই তোকে
আমার যে হাঁটুর প্রবলেম

তবে উড়ুক্কু দুঃসাহসের পাল্লায় পড়ে
আমার বাঁপায়ের কড়ে-আঙুলটি অবশ্য
ব্রহ্মজ্ঞানের প্রায় কাছাকাছি


ধুলোমাখা পাঠশালায় শিখেছিলাম
ফলন বাড়াতে গেলে ফসফেট দিতে হয়

আর কেশর-ফোলানো স্থাপত্যকে
কখনো উপহার দিতে নেই
ফেরিওয়ালার কণ্ঠস্বর

তবে কি এই ভ্যালেনতাইন্স-ডেতে এসে
অবৈধ কয়লা-খাদান থেকে

ইএময়াই-এতে
কিছু হ্রেষা ধার নেব

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...