ইনকাম-ট্যাক্স
কে ভাই তুমি
এই নৈসর্গিক
আলোছায়ায়
এসেছ
চুমুর
উপর ইনকাম ট্যাক্স বসাতে
তিন-পাত্তি
প্রেম আমাদের
পুনর্জন্মের
মামলাও আমাদের
ভোরের
চরিত্রে কুয়াসার অনুপাত কী হবে
সেটা না
হয় আমদেরই ভেবে দেখতে দাও
খনিজ জোয়ারভাটার দখল নিতে এসেছ অথচ
তুমি তো
সমুদ্রমন্থনের পাশওয়ার্ডই জানো না
সুতরাং মৌপলাশের
বনে ইতিউতি
মালসাভোগের
সন্ধান না করে
উড়ালপুলের
ইচ্ছের কাছে তুমি বরং
কিছু ঝালমুড়ি
চেয়ে খেতে পারো
অথবা
হিসেব কষে দেখো
সুইমিংপুলের
গা-ছমছম জলে
পড়ে আছে
কতগুলি মালিকানাহীন
ছোবল
No comments:
Post a Comment