Total Pageviews

Tuesday, February 14, 2017

অদ্রাব্য কৃষি-বিপ্লব



অদ্রাব্য কৃষি-বিপ্লব

নিরন্ন ডাকবাক্সের অতিথি আমি
নিজের খিদের কথা আর কাকে বলব

এই তাঁতবস্ত্রের মেলায় এসে
গায়ত্রীমন্ত্র ভুলে গেছি
     মার্কস-এঙ্গেলস ভুলে গেছি

এক অলীক মূর্ধণ্য-র সঙ্গে
জড়িয়ে পড়েছি তামাসা-রঙ্গে

উঠোনের আগাছারা আর গায়ে পড়ে
কথা শোনায় না

কৃষি-বিপ্লবের গায়ের গন্ধে ঘুম না এলে
তার গায়ে ডিও স্প্রে করে নিই

রাতকানা-নক্ষত্রের নীচে টুপটাপ ঝরে পড়া
আমার দাঁতকেলানিগুলো
এখন অনেক শান্ত ও সমাহিত

উন্মাদ জোনাকিদের জনসভায়
আমি এক অদ্রাব্য-বেলুন হয়ে উড়ছি

No comments:

অনাসৃষ্টি

  ঝিনুকের পেটে জমে থাকা মাধ্যাকর্ষণ সোনা-ধোপানির ছোটো বিটিকে একজন উথালপাতাল কোরিওগ্রাফার বানিয়েছে   শতভিষা নক্ষত্র থেকে জল তুলে এনে     ছৌনা...