নিমপাতা
বসন্তকাল এলেই আমি নিমপাতার গুষ্টি উদ্ধার করি
তাতে রক্ত কতটা শুদ্ধ হয় জানি না
তবে আমাকে তেতো গিলিয়ে
গিন্নি যে বেজায় তুষ্ট সেটা বিলক্ষণ বুঝি
আর কে না জানে
বউ খুশ তো জগত খুশ
তখন জল পড়ে পাতা নড়ে
ফলে পাগলা হাতির মাথার পোকাদেরো
সেকী আনন্দ
মাথা নড়ে তেঁতুল পড়ে
মাথা নড়ে তেঁতুল পড়ে
মাথা নড়ে তেঁতুল পড়ে
আরে আরে গাছের সব তেঁতুল
কুমিরে খেয়ে যাবে নাকি
বসন্তকাল এলেই আমি নিমপাতার গুষ্টি উদ্ধার করি
তাতে রক্ত কতটা শুদ্ধ হয় জানি না
তবে আমাকে তেতো গিলিয়ে
গিন্নি যে বেজায় তুষ্ট সেটা বিলক্ষণ বুঝি
আর কে না জানে
বউ খুশ তো জগত খুশ
তখন জল পড়ে পাতা নড়ে
ফলে পাগলা হাতির মাথার পোকাদেরো
সেকী আনন্দ
মাথা নড়ে তেঁতুল পড়ে
মাথা নড়ে তেঁতুল পড়ে
মাথা নড়ে তেঁতুল পড়ে
আরে আরে গাছের সব তেঁতুল
কুমিরে খেয়ে যাবে নাকি
No comments:
Post a Comment