মুখোমুখি
ঋ এর
পিঠে ৯ বসাতে বসাতে
যখন আমি
প্রায় পৌঁছে গেছি
পোকাধরা
আতপচাল বিরচিত
মৌর্যযুগের
চৌকাঠে
ঠিক
তখনি তুই
ঝোড়ো-হাওয়ার
পরিচয়পত্র হাতে
দরজায়
এসে দাঁড়ালি
আমার
সাধের লাউঘণ্টকে শোনালি
কাটাপোনার
রক্তমাখা কমলালেবুর রসাতল
তোর হার্টবিটের আঁকাবাঁকা
গ্যাল্কাসিতে খানিক
হাডুডুবু
খেল আমার গর্ভবতী চেতনা
বনলতাকে
জানতে গিয়ে অন্ধকারে যখন
এত সব মুখোমুখি-র
চাষ হয়েই গেল
তখন
কিসের এত হাতমোজা
কিসেরই
বা সব এসএমএস
বরং তোর
কাছে এখন আমি
কিছু
অসময় ভিক্ষে করে নিই
তুই কি হাট
করে খুলে দিবি
তোর
রিংটোনের দরজা
যদি দিস
যেদিন দিবি
সেইদিন এক
দেশলাইকাঠি নিরক্ষরতা জ্বেলে
তোকে আমি
দগ্ধ করে ফেলবো
No comments:
Post a Comment